জম্মু-কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬
বুধবার জম্মু ও কাশ্মীরের ডোডায় চেনাব নদীতে ৩০০ ফুট খাদে পড়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গেছে।
সরকারি সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আরও ১৯ জন আহত হয়েছে। এটি বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ত্রুঙ্গল-আসারের কাছে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং ৩০০ ফুট নিচে পড়ে।
ভারতের ইউনিয়ন মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং এক এক্স পোস্টে বলেছেন, ডোডার দুর্ঘটনায় ৩৬ জন নিহতের খবর শুনে কষ্ট পেয়েছি। আহতদের ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। আহতদের স্থানান্তরের জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স পোস্টে লেখেন, জম্মু ও কাশ্মীরের ডোডায় বাস দুর্ঘটনা দুঃখজনক। যারা নিকটাত্মীয়দের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের সুস্থতা প্রার্থনা করছি।
আরও পড়ুনঃ অগ্নিসন্ত্রাস থেকে দেশরক্ষায় প্রয়োজন একটি সাংস্কৃতিক বিপ্লব: তথ্যমন্ত্রী





