“জনশুমারি করার ব্যবধান ১০ বছর থেকে কমিয়ে আনা উচিত”
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জনশুমারি করার ব্যবধান ১০ বছর থেকে কমিয়ে আনা উচিত। রিয়েল টাইম জনশুমারি হওয়া দরকার।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও স্বাধীনভাবে কাজ করতে দেয়া দরকার বলেও মনে করেন তিনি। একই সঙ্গে প্রতিটি কাজে অপচয় কমিয়ে আনার তাগিদ দেন পরিকল্পনামন্ত্রী।
বিবিএস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের পুরুষ রয়েছে ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন আর নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। দেশে ভাসমান জনসংখ্যা ২২ হাজার ১৮৫ জন।
আরও পড়ুনঃ ভোটে জনগণের ব্যাপক অংশগ্রহণ হবে বলে আশা করছি: তথ্যমন্ত্রী





