জাতীয় ফিচার

জঙ্গিদের মোকাবিলা করার সক্ষমতা এজেন্সিগুলোর আছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম বলেছেন, দেশে জঙ্গি নেই এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশ সজাগ আছে। জঙ্গিদের মোকাবিলা করার সক্ষমতা এজেন্সিগুলোর আছে।

আজ সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পুলিশের কাছে অন্যায় কোনো আবদার না করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পুলিশের কাছে অন্যায় আবদার না করতে দেশবাসীর প্রতি আহ্বান রইলো। পাশাপাশি পুলিশের ওপর আস্থা রাখুন। আস্থাহীনতার কারণে মব হচ্ছে। এই মবের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় তিনি পুলিশকে শক্তিশালী এবং গতিশীল করতে স্বাধীন পুলিশ কমিশন গঠনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি ৬ আগস্ট রাজারবাগে অবস্থান নেয়া বিদ্রোহী পুলিশ সদস্যদের পুলিশ পদক দেয়া হবে বলেও জানান।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র