জাতীয় ফিচার

জঙ্গি ছিনতাই: ৪ সদস্যের তদন্ত কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (কারা অনুবিভাগ) মো. হাবিবুর রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, ২০ নভেম্বর ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে মোহাম্মদপুর থানার মামলায় (মামলা নং-৬১(২)১৬) সন্ত্রাসবিরোধী আইনে সাজাপ্রাপ্ত আবু সিদ্দিক ওরফে সোহেল ওরফে সাকিব ও মাইনুল হাসান শামীম ওরফে ইমরানকে (ব্লগার দীপন এবং অভিজিৎ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি) দুষ্কৃতকারীরা ছিনিয়ে নেন। ওই ঘটনার এ তদন্ত কমিটি গঠন করা হলো।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পুলিশ মহাপরিদর্শকের প্রতিনিধি (ডিআইজি পদমর্যাদার নিচে নন), অতিরিক্ত কারা মহাপরিদর্শক ও ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুনঃ দেশের মানুষের চিন্তায় প্রধানমন্ত্রীর ঘুম নেই: ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

3 Comments

  1. "এখন মূল্যস্ফীতির হার নিম্নমুখী; মজুরি হার ঊর্ধ্বমুখী" - tathyasangjog

    November 22, 2022

    […] আরও পড়ুনঃ জঙ্গি ছিনতাই: ৪ সদস্যের তদন্ত কমিটি স্… […]

  2. ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫২ - tathyasangjog

    November 22, 2022

    […] আরও পড়ুনঃ জঙ্গি ছিনতাই: ৪ সদস্যের তদন্ত কমিটি স্… […]

  3. আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব - tathyasangjog

    November 22, 2022

    […] আরও পড়ুনঃ জঙ্গি ছিনতাই: ৪ সদস্যের তদন্ত কমিটি স্… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র