জাতীয় ফিচার

“ছাত্রসহ প্রতিটি হত্যার সুষ্ঠু-নিরপেক্ষ তদন্ত হবে”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র, সাধারণ মানুষ ও পুলিশসহ প্রতিটি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

আজ বুধবার বিকেলে পুলিশ সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নবনিযুক্ত আইজিপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র, সাধারণ মানুষ ও পুলিশসহ প্রতিটি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতি ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। বাংলাদেশ পুলিশ সর্বদা জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে।

তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত একটি ঐতিহ্যবাহী পেশাদার ও সেবাধর্মী প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ। দেশের প্রয়োজনে যেকোনো সংকটময় মুহূর্তে এ বাহিনী নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের আগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি। এজন্য পুলিশের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখন থেকে আমাদের ওপর অর্পিত আইনি দায়িত্ব পালনে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।

আইজিপি বলেন, আমরা বিশ্বাস করি, জনগণই রাষ্ট্রের মূলশক্তি। তাই, আমরা সবসময় জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর। আপনাদের সুচিন্তিত মতামতকে অগ্রাধিকার দিয়ে একটি দক্ষ, জনবান্ধব, প্রযুক্তি নির্ভর আধুনিক ও জবাবদিহিমূলক পেশাদার পুলিশ সংস্কারের ব্যবস্থা নেবো।

আরও পড়ুনঃ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র