ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের গেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ব্রিফিংয়ে এ কমিটির ঘোষণা দেন।
সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক এজিএস। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র।
অন্যদিকে, শেখ ওয়ালি ইয়াসির ইনান ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক এবং বিজয় একাত্তর হলের প্রতিষ্ঠাতা সভাপতি।
আরও পড়ুনঃ নিষেধাজ্ঞা এক দিক দিয়ে আসে; অন্য দিক দিয়ে যায়: পররাষ্ট্রমন্ত্রী





