“চেরাগে ঘষা দিয়ে দেশকে পরিবর্তন করে ফেলা সম্ভব না”
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস সেন্টার (ব্লাস্ট) আয়োজিত উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর পরিবেশের অধিকার কেন্দ্রিক সংস্কার বিষয়ক নাগরিক সংলাপে এ মন্তব্য করেন তিনি।
এ সময় বায়ুদূষণ নিয়ন্ত্রণ প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, ইটভাটা নিয়ন্ত্রণ ও অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রম রোধে বেশ কিছু কাজ হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়াও বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ নদী পরিষ্কার করার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।





