অন্যান্য বিশ্ব সংযোগ

চীনে অগ্নিকাণ্ডে নিহত ২৬

চীনের উত্তরাঞ্চলে লুলিয়াং শহরে একটি অফিসে ভয়াবহ আগুন লেগে ২৬ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় সকাল ৭টার দিকে শানসি প্রদেশের লুলিয়াং শহরের বহুতল অফিস ভবনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শানসি প্রদেশের লুলিয়াং শহরে একটি বহুতল অফিস ভবনে আগুন লাগে। এতে ২৬ জনের মৃত্যু হয়েছে। আগুনের সূত্রপাত ওই ভবনের চতুর্থতলায় অবস্থিত ইয়ংজু কয়লা কোম্পানির অফিস থেকে হয়েছে। আগুন লাগার পর সেখান থেকে ৫১জনকে সরিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে ‍উদ্ধার অভিযান এখনো চলছে।

এদিকে চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে পোস্ট করা ভিডিওতে ভবন থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা গেছে।

আরও পড়ুনঃ তফসিলের প্রতিবাদে ২ দিনের হরতাল ডাকলো বিএনপি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা