জাতীয়

“চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না”

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের মধ্যে যাই হোক আমরা চাই না দু’দেশের সম্পর্ক খারাপ হোক। এছাড়া আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি, যারা আমাদের সম্পর্কের বিষয়ে সহযোগী।

আজ সোমবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কের বিষয়ে ইয়াও ওয়েন বলেন, জামায়াতের সঙ্গে আমাদের দূতাবাসের খুব ভালো সম্পর্ক ছিল। গত ১৩ বছরে সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। আমরা আমাদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও যোগাযোগ বাড়িয়েছি। জামায়াত ইসলামী চীন ও বাংলাদেশের সম্পর্কের জন্য সহযোগী। আমরা আলোচনা করেছি বিনিয়োগ ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র