জাতীয় ফিচার

“চিকিৎসায় অবহেলা মেনে নেওয়া হবে না”

রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শুক্রবার সকালে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভালো সেবার উদ্দেশ্যে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত হয়েছে। এখানে সেন্ট্রাল অক্সিজেনসহ প্রয়োজনীয় উন্নতমানের মেশিনারিজ আছে। প্রয়োজনে আরও দক্ষ জনবল নিয়োগ করা হবে। যেসব যন্ত্রপাতি পুরাতন ও নষ্ট হয়ে গেছে তার পরিবর্তে দ্রুততম সময়ে নতুন মেশিন দেওয়া হবে। নষ্ট মেশিনগুলো ঠিক করার ব্যবস্থা নেওয়া হবে। এ হাসপাতালে সব শ্রেণিপেশার মানুষ আধুনিক সেবা পাবে।

মন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশ এখন ‘ভ্যাকসিন হিরোর দেশ’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারির আক্রমণ থেকে জনগণকে রক্ষা করা হয়েছে। জনগণ করোনা থেকে রক্ষা পাওয়ায় যে সুফল পেয়েছেন তা আজ বিশ্ববাসী অনুভব করছে। শেখ হাসিনার নেতৃত্বে জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। আর বেশিদিন নয়, প্রত্যেক জেলা থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মী জন্মলাভ করবে।

আরও পড়ুনঃ “নির্বাচনকেও অংশগ্রহণমূলক করতে বিএনপিরও দায়িত্ব আছে”

রিপোর্টার

About Author

3 Comments

  1. নির্বাচন ছাড়া উপায় নেই: ওবায়দুল কাদের - tathyasangjog

    February 17, 2023

    […] আরও পড়ুনঃ “চিকিৎসায় অবহেলা মেনে নেওয়া হবে না” […]

  2. নিজস্ব সংস্কৃতির চর্চায় আমরা হবো অনুকরণীয় : তথ্যমন্ত্রী - tathyasangjog

    February 17, 2023

    […] আরও পড়ুনঃ “চিকিৎসায় অবহেলা মেনে নেওয়া হবে না” […]

  3. পাকিস্তানে পুলিশ প্রধানের কার্যালয়ে বন্দুক হামলায় নিহত ২ - tathyasangjog

    February 17, 2023

    […] আরও পড়ুনঃ “চিকিৎসায় অবহেলা মেনে নেওয়া হবে না” […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র