চালের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসন তীক্ষ্ণ দৃষ্টি রাখছে: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি মৌসুমে আমনের ফলনও ভালো হয়েছে। দেশে প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত রয়েছে। চালের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসন তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। অজুহাত দিয়ে চালের দাম বাড়ানোর চেষ্টা মেনে নেয়া হবে না।
আজ বৃহস্পতিবার সকালে ভার্চুয়ালি চলতি মৌসুমে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে-শস্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠেছে।
মিল মালিকদের উদ্দেশে সাধন চন্দ্র মজুমদার বলেন, কোয়ালিটির মানদণ্ডে উত্তীর্ণ না হলে সে চাল গুদামে পাঠাবেন না। চালের কোয়ালিটির সঙ্গে কোনো আপস করা হবে না।
এ সময় খাদ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক ধান-চাল সংগ্রহের পরামর্শ দেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, কৃষক যেন গুদামে ধান নিয়ে এসে হয়রানির শিকার না হোন, সেটি খাদ্য কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে ফুডগ্রেইন লাইসেন্স ছাড়া কেউ যেন ধান-চালের অবৈধ ব্যবসা করতে না পারেন, সেদিকে প্রশাসনের নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি পাক্ষিক মজুত বিক্রির রিপোর্ট পাঠানোর নির্দেশও দেন খাদ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ তাড়াতাড়ি ডিনার করা আপনার জীবনকে দীর্ঘায়িত করতে পারে






রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ দিলো বিএনপি - Tathya Sangjog
November 23, 2023[…] […]
"বিএনপি-জামায়াত যখনই ক্ষমতায় ছিল সাংবাদিকদের হত্যা করেছে" - Tathya Sangjog
November 23, 2023[…] […]
"করোনার পর এখন চীনে ফের রহস্যময় রোগ তাণ্ডব" - Tathya Sangjog
November 23, 2023[…] […]
সারাদেশে ডেঙ্গুতে সাতজনের মৃত্যু - Tathya Sangjog
November 23, 2023[…] […]
হৃদরোগ থেকে রক্ষা করে মিষ্টি আলু - Tathya Sangjog
November 23, 2023[…] […]
"বিএনপির সঙ্গীরাই তাদের ছেড়ে চলে যাচ্ছে" - Tathya Sangjog
November 23, 2023[…] […]
"কীভাবে বুঝবেন লিভারে কোনো সমস্যা হচ্ছে" - Tathya Sangjog
November 23, 2023[…] […]
আমাদের কি প্রতিদিন ডিম খাওয়া উচিত? - Tathya Sangjog
November 23, 2023[…] […]
গাজায় চারদিনের যুদ্ধবিরতি শুরু - Tathya Sangjog
November 23, 2023[…] […]
২৭ নভেম্বর মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জাপা - Tathya Sangjog
November 23, 2023[…] […]
দেশের বাজারে আটা-ময়দা ও ডালের দাম ঊর্ধ্বমুখী - Tathya Sangjog
November 23, 2023[…] […]
৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা - Tathya Sangjog
November 23, 2023[…] […]