চলতি বছরে দেশে কোটিপতির সংখ্যা কমেছে
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে ব্যাংকে কোটি টাকার হিসাবধারী সংখ্যা কমে গেছে বলে উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের ২০২২ সালের সেপ্টেম্বরভিত্তিক হালনাগাদ প্রতিবেদনে।
প্রতিবেদনে দেখা গেছে, বিদায়ী বছরের এপ্রিল-জুন প্রান্তিক শেষে ব্যাংকগুলোতে কোটিপতি আমানতকারী ছিলেন ১ লাখ ৮ হাজার ৪৫৭ জন। তবে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক শেষে যা কমে ঠেকে ১ লাখ ৬ হাজার ৫২০ জনে। সে হিসাবে মাত্র তিন মাসের ব্যবধানে দেশের ব্যাংকগুলোতে ১ হাজার ৯৩৭ জন কোটিপতি কমেছে।
অর্থবছরের প্রথম প্রান্তিক পর্যন্ত দেশের ব্যাংকখাতে মোট আমানতকারীর সংখ্যা ছিল ১৩ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ৮৮ জন। তাদের হিসাবে জমা ছিল ১৫ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। যেখানে ২০২২ সালের এপ্রিল-জুন প্রান্তিক পর্যন্ত ব্যাংকখাতে ১২ কোটি ৯৫ লাখ ১৪ হাজার ৫১৩ জন আমানতকারী ছিলেন। যাদের হিসাবে ১৫ লাখ ৭৩ হাজার ৮২৩ কোটি টাকা জমা ছিল। যার মধ্যে ১ লাখ ৬ হাজার ৫২০টি হিসাবেই রয়েছে কোটি টাকার ওপরে।
কেন্দ্রীয় ব্যাংক ১০টি ক্যাটাগরিতে কোটিপতি আমানতকারীদের হিসাব করেছে। সে অনুযায়ী, ৩০ জুন শেষে ৫০ কোটি টাকার বেশি হিসাবধারী ছিল ১ হাজার ৮০৫ জন, যা ৩০ সেপ্টেম্বর কমে দাঁড়ায় ১ হাজার ৬৬০ জনে।
২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ৪০ থেকে ৫০ কোটি টাকার আমানতকারীদের হিসাব ছিল ৬২১টি, যা ৩০ সেপ্টেম্বরে কমে হয় ৫২৩টি।
গত ৩০ জুনে ৩৫ থেকে ৪০ কোটি টাকার হিসাব ছিল ৩০৭টি, তা ৩০ সেপ্টেম্বর বেড়ে উঠে যায় ৩১৯টিতে। ৩০ জুন অবধি ৩০ থেকে ৩৫ কোটি টাকার হিসাবধারী ছিল ৫০২টি, যা সেপ্টেম্বরে কমে হয় ৪৫৮টি।
জুনের শেষে ২৫ থেকে ৩০ কোটি টাকার হিসাব ছিল ৮৮৩টি, তা সেপ্টেম্বরে কমে হয় ৮৬০টি। এদিকে ২০ থেকে ২৫ কোটি টাকার হিসাব ৩০ জুন পর্যন্ত ছিল ১ হাজার ১৫১টি, যা সেপ্টেম্বরে কমে ঠেকে ১ হাজার ১৪৭টিতে।
আরও পড়ুনঃ ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী






রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৬০ - tathyasangjog
January 19, 2023[…] আরও পড়ুনঃ চলতি বছরে দেশে কোটিপতির সংখ্যা কমেছে […]
রোহিঙ্গা ক্যাম্প আমাদের জন্য বিষফোঁড়া: স্বরাষ্ট্রমন্ত্রী - tathyasangjog
January 19, 2023[…] আরও পড়ুনঃ চলতি বছরে দেশে কোটিপতির সংখ্যা কমেছে […]
"মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করার সুযোগ নাই" - tathyasangjog
January 19, 2023[…] আরও পড়ুনঃ চলতি বছরে দেশে কোটিপতির সংখ্যা কমেছে […]
"বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না" - tathyasangjog
January 19, 2023[…] আরও পড়ুনঃ চলতি বছরে দেশে কোটিপতির সংখ্যা কমেছে […]
শুক্রবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে - tathyasangjog
January 19, 2023[…] আরও পড়ুনঃ চলতি বছরে দেশে কোটিপতির সংখ্যা কমেছে […]