অন্যান্য দেশ সংযোগ

চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় অতি বর্ষণে পাহাড় ধসে বাবা ও সাত মাস বয়সি মেয়ের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে চট্টগ্রাম নগরীর ষোলশহর আই ডব্লিউ কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো- মো. সোহেল (৩৩) ও তার মেয়ে বিবি জান্নাত।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক। তিনি বলেন, সকাল সাড়ে ৭টায় পাহাড় ধসে গুরুতর আহত দুজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, রোববার সকাল ৭টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে পাহাড় ধসের খবর আসে, সেখানে পাহাড়ের নিচে কাঁচা ঘর বানিয়ে সোহেল স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন। রাতভর অতি বৃষ্টির পর সকালের দিকে আই ডব্লিউ কলোনির প্রায় ৫০ ফুট খাড়া পাহাড় থেকে মাটির খন্ড ওই ঘরের ওপর পড়ে। এতে চারজন মাটিতে চাপা পড়ে। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে চিকিৎসকরা দুই জনকে মৃত ঘোষণা করেন।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য