দেশ সংযোগ

চট্টগ্রামসহ ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়েছে

এইচএসসির ফরম পূরণের সময় ফের বাড়ল

টানা বর্ষণে জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সারাদেশের এইচএসসি ও আলিম পরীক্ষা পেছানো হয়েছে। এ তিন বোর্ডে আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

এ তিন বোর্ড ছাড়া অন্য ৮টি বোর্ডের এইচএসসি পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের বরাত দিয়ে এ তথ্য জানান তিনি।

এম এ খায়ের জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, দেশের যেকোনো জায়গায় কারিগরি ও মাদরাসা বোর্ডের পরীক্ষা নেওয়া সম্ভব না হলে সারাদেশে এ দুই বোর্ডের পরীক্ষা স্থগিত করতে হয়। সাধারণ ৯টি শিক্ষা বোর্ড নিজস্ব অঞ্চলের পরীক্ষা নেওয়ার কারণে নির্দিষ্ট কোনো এলাকার পরীক্ষা স্থগিতের প্রভাব সব বোর্ডে পড়ে না। এজন্য আমরা আট বোর্ডে ১৭ আগস্ট থেকেই পরীক্ষা শুরু করতে পারছি।

আরও পড়ুনঃ গর্ভাবস্থায় এই বিষয়গুলি উপেক্ষা করা আপনার পাশাপাশি শিশুর জন্যও বিপজ্জনক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য