জাতীয় ফিচার

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গাজীপুরে দগ্ধ রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে গঠিত বোর্ড সভায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবেন। রোগীদের চিকিৎসা নিয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছেন তিনি। যা আমাকে অবগত করেছেন।

ভর্তি হওয়াদের মধ্যে কতজন শিশু, কতজনের অবস্থা বেশি গুরুতর, কতজন আইসিইউ ও এনআইসিউতে ভর্তি আছে তার খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী।

সভায় উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের শারীরিক কষ্ট অনেক। প্রতিটি রোগী নিজের পরিবারের সদস্যদের মনে করে, আমাদের সবাইকে চিন্তা করতে হবে এবং চিকিৎসা দিতে হবে। দগ্ধ রোগীদের অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা কিছু রোগীকে হয়তো বাঁচাতে পারবো না, কিন্তু কোনো রোগীর প্রতি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের চেষ্টার যেন, কোনো রকম অবহেলা না থাকে, এটি আমাদেরকে নিশ্চিত করতে হবে।

সভায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মোট ৩২ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছে বলে স্বাস্থ্যমন্ত্রীকে জানানো হয়।

৩২ জনের মধ্যে ৫ জন রোগী আইসিইউ এবং ২ জন এইচডিইউতে ভর্তি রয়েছেন। রোগীদের মধ্যে ১০০ ভাগ দগ্ধ আছেন একজন, ৯৫ ভাগ দগ্ধ আছেন ৩ জন। আর ৫০-১০০ ভাগের মধ্যে দগ্ধ রোগী আছে মোট ১৬ জন বলে জানানো হয়।

উল্লেখ্য, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ ৩২ জন দগ্ধ হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, ইফতারের আগে নতুন গ্যাস সিলিন্ডারে সংযোগ দেয়ার সময় আগুন ধরে যায়। এ অবস্থায় সিলিন্ডারটি রাস্তায় ফেলে দেয়া হয়। আর এতে রাস্তায় থাকা লোকজনও দগ্ধ হয়।

আরও পড়ুনঃ ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রিপোর্টার

About Author

1 Comment

  1. নারায়ণগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে আগুন, গুরুতর দগ্ধ ৬ - Tathya Sangjog

    March 14, 2024

    […] ধরে যায়। এতে একই পরিবারে এই ছয় সদস্য দগ্ধ […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র