গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে সোনাশুর নামক স্থানে বাস ও নছিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা নসিমন চালক দিনেশ অধিকারী (৫৫), সঞ্জয় বৈরাগী (৩৫) ও মিহির বৈরাগী। তাদের সবার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার আন্ধারকোটা গ্রামে।
হাইওয়ে থানার ওসি শরীফুল ইসলাম জানান, শুক্রবার সদর উপজেলার তালা বাজার থেকে নছিমনের করে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন ৪ সবজি ব্যবসায়ী। সন্ধ্যা ৭টার দিকে ওই স্থানে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে নছিমনটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দিনেশ অধিকারী নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে অপর ব্যবসায়ী সঞ্জয় বৈরাগীর মৃত্যু হয়। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিহির বৈরাগী নামের আরও এক ব্যবসায়ীর মৃত্যু হয়।
আরও পড়ুনঃ দেশের রপ্তানি বাণিজ্য আজ বিশ্বব্যাপী বিকাশ লাভ করেছে : আইনমন্ত্রী





