গুজরাটে পিকনিকের নৌকা ডুবে নিহত ১৬
ভারতের গুজরাটে স্কুলের পিকনিকের নৌকা উল্টে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন শিক্ষক এবং বাকি ১৪ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভাদোদারার হারনি লেকে এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, উল্টে যাওয়ার সময় নৌকাটিতে ৩৪ জন শিক্ষক-শিক্ষার্থী ছিল। গুজরাটের মন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, এখন পর্যন্ত ১০ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
৩৪ জনের মধ্যে ৮ জনকে জীবিত এবং ১৬ জনকে মৃত উদ্ধার করায় এখনও ১০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে এখনও তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ।
তবে লেকের নিচে কাঁদা থাকায় তাদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। উদ্ধারকারীদের আশঙ্কা নিখোঁজদের কয়েকজন হয়তো কাঁদায় আটকে গেছেন।
আরও পড়ুনঃ “বিএনপির অনুপস্থিতিতে নির্বাচন ভোটারশূন্য হয়নি, প্রতিদ্বন্দ্বিতাহীনও হয়নি”





