গুগল ও মেটাকে ৭ কোটি ডলার জরিমানা করল দ. কোরিয়া
ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাঁদের অনুমতি ছাড়াই বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল ও মেটাকে ৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া।
বুধবার দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন এ জরিমানা করে।
আরও পড়ুনঃ ইউরোপে ক্ষতিপূরণ চেয়ে গুগলের বিরুদ্ধে মামলা
এ বিষয়ে দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন বলেছে, তারা মার্কিন দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে তদন্ত করেছে। এতে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে গুগল ও মেটা। দক্ষিণ কোরিয়ার ৮২ শতাংশ গুগল ব্যবহারকারী ও ৯৮ শতাংশ মেটা ব্যবহারকারী কোনো কিছু না বুঝেই তাঁদের তথ্য অনলাইনে ব্যবহারের জন্য অনুমতি দিয়ে দেন। ব্যবহারকারীরা যেসব ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, তা–ও পর্যবেক্ষণ করা হয়। কিন্তু এ ক্ষেত্রে গুগল ও মেটার তথ্য সংগ্রহ ও তা ব্যবহারের বিষয়টি ব্যবহারকারীকে পরিষ্কারভাবে জানানো হয় না। এ কারণে গুগলকে ৪ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার ও মেটাকে ২ কোটি ২১ লাখ ডলার জরিমানা করা হয়েছে।
এর আগে গত বছর গুগলের বিরুদ্ধে মোবাইল অপারেটিং সিস্টেমস ও অ্যাপ মার্কেটের একচেটিয়া ব্যবসা নিয়ে ১৮ কোটি মার্কিন ডলার জরিমানা করেছিল দক্ষিণ কোরিয়া।






বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে না টিকটক - tathyasangjog
September 14, 2022[…] […]