গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবার রাত ২টার দিকে সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, শনিবার দিনগত রাত দুইটায় হাসপাতালের জরুরি বিভাগে তিনজনকে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত ও দুইজনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়েছিল। আহতদের মধ্যে আরিফুল ইসলাম নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেলিম নামে অপরজনকে হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত আরিফুল গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে। অন্য দুইজনের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
আরও পড়ুনঃ “হজের খরচ কমানোর সুযোগ নেই”






ইংল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের - tathyasangjog
March 12, 2023[…] আরও পড়ুনঃ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ […]