গাজীপুরে ট্রেনের ধাক্কায় চিকিৎসকসহ নিহত ২
গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত রেলক্রসিং দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক চিকিৎসকসহ দুজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কালীগঞ্জের খঞ্জনা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে মোটরসাইকেলে কালীগঞ্জ পৌরসভার খঞ্জনা এলাকার অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করছিলেন আমিনুল ও আহসান হাবীব। একই সময়ে দ্রুতগতিতে এগিয়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আহসান হাবীব মারা যান এবং আমিনুল ইসলাম গুরুতর আহত হন। আমিনুলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকায় পাঠানোর নির্দেশ দেন। পরে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই বিএনপি রাস্তায় সমাবেশ করতে চায় : তথ্যমন্ত্রী





