জাতীয় ফিচার

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের চৌমাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার হোসেনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মেরিরহাট গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যৎ সরকার (৪২), বরিশাল ইউনিয়নের মির্জাপুর গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুভাষ চন্দ্র (৩৫) ও গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের সুভাষ চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন , ঢাকা থেকে বরকত পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ সুযোগ পেলেই ছোবল মারবে বিএনপি: তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র