জাতীয়

গাইবান্ধায় মদপানে ১১ মৃত্যুর ঘটনায় মদ বিক্রেতার ফাঁসি

১৯৯৮ সালে পহেলা বৈশাখে বিষাক্ত মদ খেয়ে ১১ জন মৃত্যুর ঘটনায় মদ বিক্রেতার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর মিয়া।

গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর সিদ্দিকুল ইসলাম রিপু জানান, ১৯৯৮ সালের ১৪ এপ্রিল গাইবান্ধা শহরের মধ্যপাড়ার বাসিন্দা সুরেন্দ্রনাথ সরকারের ছেলে রবীন্দ্রনাথ সরকার রবির মদের দোকান থেকে মদ খেয়ে পহেলা বৈশাখ উদযাপন করতে গিয়ে বিষক্রিয়ায় ১১ জনের মৃত্যু হয়। এ ঘটনার দুইদিন পর ১৬ এপ্রিল শহরের সার্কুলার রোডের মৃত মদন বাঁশফোড়ের স্ত্রী মুন্নি বাশঁফোড় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে ২৪ বছর পর এ রায় দেন বিচারক।

আরও পড়ুনঃ “বাংলাদেশ থেকে কত টাকা পাচার করেছে সব প্রধানমন্ত্রী খতিয়ে দেখছেন”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র