জাতীয় ফিচার

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নে পশ্চিম কামালেরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পশ্চিম কামালের পাড়া গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২২), মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২০) ও সাহেব আলীর ছেলে ইয়াকুব আলী (৫৫)।

পু্লিশ ও স্থানীয়রা জানান, বিকেলে মিলন মিয়া তার বসতবাড়ির ঘরের চাল পরিষ্কার করতে চালে ওঠেন। এসময় বিদ্যুতের সংযোগ লাইন লিকেজ হয়ে পুরো ঘরের টিনের চালা বিদ্যুতায়িত হয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন মিলন মিয়া। এটি দেখে চাচা ইয়াকুব আলী তাকে উদ্ধার গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে চাচা-ভাতিজাকে উদ্ধার করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রতিবেশী মোশারফ হোসেন।

সাঘাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত মোশারফের বাবা একরাম আলী বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র