গাইবান্ধায় বাসচাপায় নানি -নাতনির মৃত্যু
গাইবান্ধার তুলসিঘাট এলাকায় বাসচাপায় নানি ও নাতনি নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতনি টিয়ামণি (৫)।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম জানান, নিহত সাবিনা স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতেন। ভোরে নানির সঙ্গে তুলসীঘাটে আসে টিয়ামণি। এ সময় ভাপা পিঠা খাওয়ার জন্য সড়কের এক পাশ থেকে অপর পাশে যাচ্ছিল টিয়া। তাকে বাঁচাতে পেছনে দৌড় দেন নানি সাবিনা বেগম। এ সময় গাইবান্ধাগামী আল রিয়াদ পরিবহনের এটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।





