গণতন্ত্রকে ক্ষতিগ্রস্থ করে অপতথ্য: তথ্য প্রতিমন্ত্রী
গুজব এবং অপতথ্য মোকাবিলা করে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মাদ আলী আরাফাত।
তিনি বলেন, গুজব এবং অপতথ্য মোকাবিলা করে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। না হয়, এ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে এই অপতথ্য।
শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন তিনি। সংবাদপত্রের পূর্ণস্বাধীনতা নির্ভর করে সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে। তাই এ সরকার গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্যপ্রবাহের অবাধ স্বাধীনতার দ্বার খুলে দিয়েছেন। তাই বলে শৃঙ্খলিত কিংবা নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে বিশ্বাসী নয় তিনি। তবে আজকাল এই অবাধ স্বাধীনতা নিয়ে সাংবাদিকদের কাছ থেকেই নানা কথা হচ্ছে। এ জন্য মূলধারার সাংবাদিক এবং গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নিরপেক্ষার মানে সত্যকে আড়াল করা গণমাধ্যমের স্বাধীনতা নয়। কারণ, সাদাকে সাদা এবং কালোকে কালো। এমন ভূমিকা পালন করলে গণমাধ্যমকে প্রশ্নের মুখোমুখি হতে হবে না। শুধু তাই নয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে সঠিক ঘটনা তুলে ধরতে পারলেই একজন সাংবাদিক তার পেশার সম্মান এবং মর্যাদা রক্ষা করতে পারেন। তবে সততার সঙ্গে কঠিন কাজ করাও কিন্তু সহজ নয়। তারপরও সাহস নিয়ে নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন আপনারা।
আরও পড়ুনঃ বেইলি রোডে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী





