খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী মারা গেছেন
একুশে পদক প্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
আজ রোববার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
পারিবারিক সুত্র জানায়, গত ৫ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ছিলেন। এক সপ্তাহ পর তাকে বাসায় নয়া হয়। গত ১৫ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন আবার তাকে হাসপাতাল ভর্তি করা হয়। আজ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আরও পড়ুনঃ রাজনীতিতে হেরে যাবার ভয়ে মিথ্যাচার করছে বিএনপি: ওবায়দুল কাদের
সমরজিৎ রায় চৌধুরীর জন্ম ১৯৩৭ সালে। চিত্রকলায় অবদানের জন্য ২০১৪ সালে তিনি একুশে পদক পেয়েছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ শোক বিবৃতিতে একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।





