জাতীয় ফিচার

খালেদা জিয়ার শেষ বিদায়: দেশবাসী, সরকার ও বন্ধুরাষ্ট্রকে ধন্যবাদ তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রয়াত মা বেগম খালেদা জিয়ার জানাজা, দাফন ও তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনে সহায়তা করায় দেশবাসী, অন্তর্বর্তী সরকার, বন্ধুরাষ্ট্রসমূহ, কূটনীতিক ও সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক দীর্ঘ পোস্টে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টে তারেক রহমান বলেন, তিন দিনের রাষ্ট্রীয় শোককালে দেশজুড়ে এবং বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের কাছ থেকে প্রাপ্ত ভালোবাসা, সমবেদনা ও দোয়া পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি উপলব্ধি করেছেন, তার মা ভিন্ন মানুষের কাছে ভিন্ন তাৎপর্য বহন করতেন এবং রাজনীতির গণ্ডি ছাড়িয়ে অনেকের কাছে আপসহীনতার প্রতীক ছিলেন।

তারেক রহমান বিশেষভাবে কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদকে। তাদের নেতৃত্ব ও দ্রুত সমন্বয়ের কারণে স্বল্প সময়ে এই বিরল ও সম্মানজনক অন্তিম আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্রসমূহ, বিভিন্ন দেশের সরকারপ্রধান, কূটনীতিক এবং বিশ্বের নানা প্রান্তের অংশীদারদের প্রতি ধন্যবাদ জানান তারেক রহমান। জানাজায় উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি, শোকবার্তা, চিঠি ও সামাজিক মাধ্যমে প্রকাশিত অনুভূতিকে তিনি অভূতপূর্ব বলে অভিহিত করেন।

সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের দায়িত্ববোধ ও শ্রদ্ধাঞ্জলি জিয়া পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে। বিশেষ করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে ধন্যবাদ জানান গার্ড অব অনার ও শেষ সালামের জন্য।

পর্দার আড়ালে নীরবে কাজ করা সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। সবশেষে বাংলাদেশের জনগণের প্রতি গভীর অভিবাদন জানিয়ে বলেন, দেশের প্রতিটি প্রান্ত থেকে লাখো মানুষের সমবেত হয়ে শ্রদ্ধা জানানোর দৃশ্য পরিবার কখনো ভুলবে না। এই ঐক্যবদ্ধ উপস্থিতি গণমানুষের সহমর্মিতা ও মানবিক আবেগের প্রতিফলন।

তিনি বলেন, শোক ও স্মরণের এই সময়ে যারা পাশে ছিলেন, তাদের ভালোবাসা ও সংহতি পরিবারকে সান্ত্বনা ও শক্তি জুগিয়েছে। এই কৃতজ্ঞতা আগামীর বাংলাদেশে বয়ে নিয়ে চলা হবে, ইনশাআল্লাহ।

তিন দিনের রাষ্ট্রীয় শোক শুক্রবার সমাপ্ত হয়েছে। দেশজুড়ে মসজিদে মসজিদে ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র