জাতীয় ফিচার

“খালেদা জিয়া সমাবেশে যোগ দিলে ব্যবস্থা নেবে আদালত”

১০ ডিসেম্বর বিএনপি সমাবেশে যদি খালেদা জিয়া সমাবেশ যোগ দেন তাহলে আদালত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার দুপুরে রাজধানীর রাজারবাগে ‌‘নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন ১৯৭৪-২০২২’ প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন-২০২২ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

যদি সমাবেশে খালেদা জিয়া যোগদান করেন, তার জামিন বাতিল হবে কি না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে আদালত জামিন দিয়েছেন। তিনি যদি সমাবেশে যান, সে বিষয়ে আদালত ব্যবস্থা নেবেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দর পরিবেশের জন্যই তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। বিএনপি দু’টি জায়গার কথা বলেছে— সোহরাওয়ার্দী ও মানিক মিয়া এভিনিউয়ে (সংসদ ভবনের সামনে)। তাদের দাবির বিষয়টি লক্ষ্য রেখেই সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। আমরা চাই অরাজক পরিস্থিতি যাতে না হয় তার ব্যবস্থা করতে। বিএনপি যাতে স্বচ্ছন্দ্যে সমাবেশ করতে পারে সেজন্য সোহরাওয়ার্দীতে অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিএনপি প্রথমে বলেছিল সমাবেশে অনেক লোকের সমাগম করবে। তারা দু’টি জায়গা চেয়েছিল। একটি সোহরাওয়ার্দী উদ্যান ও আরেকটি মানিক মিয়া এভিনিউ। মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবন রয়েছে। সেখানে কাউকে সমাবেশ করতে দেওয়া হয় না। বিএনপির দাবির প্ররিপেক্ষিতেই সোহরাওয়ার্দী উদ্যান দেওয়া হয়েছে। আমরা সবসময় বলে আসছি আপনাদের (বিএনপি) পার্টির যেকোনো কার্যক্রম করতে চান অবশ্যই করবেন। এটা রাজনৈতিক অধিকার। কিন্তু আপনারা কোনোক্রমেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারবেন না এবং তার চেষ্টাও করবেন না।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনারা নিশ্চয়ই জানেন নয়াপল্টনের রাস্তার অবস্থা। ওই রাস্তায় যদি তারা সমাবেশ করবে আর বলছেন লাখ লাখ লোকের সমাগম করবেন। তাহলে ওই রাস্তার অবস্থা কী হবে? এসব বিষয় চিন্তা করেও তাদের একটা বড় জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে সফল হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র