ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জাপোরিঝিয়ায় ১৭ জন নিহত
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শিল্প শহর জাপোরিঝিয়ায় সাতটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে।
দক্ষিণ ফ্রন্টের আর্টিলারি যুদ্ধ থেকে মাত্র ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে বৃহস্পতিবার ভোরের আগে শহরের কেন্দ্রে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
এ বিষয়ে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা টেলিগ্রামে বলেছে, মোট ১৭ জন নিহত হয়েছে। তাদের মধ্যে এক শিশুও রয়েছে।
আরও পড়ুনঃ ইন্দোনেশিয়ার স্টেডিয়ামে হতাহতের ঘটনায় অভিযোগের মুখে ৩ পুলিশ সদস্যসহ ৬ জন
প্রাথমিকভাবে একজন নিহত হওয়ার কথা বলা হলেও পর্যায়ক্রমে এই সংখ্যা বেড়েছে। এর আগে শনিবার ১৪ জনের নিহত হওয়ার কথা বলা হয়।।
এ বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে বলেছেন, জাপোরিঝিয়া প্রতিদিন ব্যাপক রকেট হামলার শিকার হচ্ছে। এটি একটি ইচ্ছাকৃত অপরাধ।
ইউক্রেন-নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া শহরটি জাপোরিঝিয়া অঞ্চলে অবস্থিত, এছাড়াও রাশিয়ান-অধিকৃত পারমাণবিক কেন্দ্রটি এখানেই অবস্থিত, সেখানে ব্যাপক হামলা চালানো হচ্ছে।






বৈশ্বিক খাদ্য সংকট সমাধানে সাহায্যের আশ্বাস পুতিনের - tathyasangjog
October 9, 2022[…] […]