“কোটা সংস্কার আন্দোলনে গুলি করার নির্দেশ ছিল না”
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, টা সংস্কার আন্দোলনে নামা কারো ওপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার নির্দেশ ছিল না। শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া হয়েছে শুরু থেকেই।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনে নামা কারো ওপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার নির্দেশ ছিল না। শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া হয়েছে শুরু থেকেই।
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা নয়, সন্ত্রাসীরা হত্যা ও সহিংসতা করেছে। মৃত্যু ও সহিংসতার ঘটনায় আমরাও ক্ষতিগ্রস্ত।’ কোনো নিরীহ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয়, এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতার ঘটনায় যাদের বিরুদ্ধে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে, তাদেরই বিচারের আওতায় আনা হবে।
স্বাধীন বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে সরকার সহিংসতায় সব মৃত্যুর বিচার করবে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আবেগকে আমরা শ্রদ্ধা জানাই। তবে শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যারা আইন ভেঙেছে, তদন্ত করে তাদেরই বিচারের আওতায় আনা হবে।
আরও পড়ুনঃ দেশে ফেসবুক-টিকটকসহ সব সামাজিক মাধ্যম চালু’





