কেরানীগঞ্জে বাস থেকে ৬৩৭ ভরি সোনা উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৬৩৭ ভরি সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা টিম। অবৈধভাবে সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে তিন ভারতীয়সহ ১২ জনকে আটক করা হয়।
গতকাল শুক্রবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালের সামনে তল্লাশি চালিয়ে এ সোনা উদ্ধার ও চোরাচালানকারীদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
আটকদের মধ্যে ৯ জন বাংলাদেশি এবং তিনজন ভারতীয়। তারা হলেন- রাহাত খান (৩৩), মোহসিন আল মাহমুদ (২৯), কাজী মামুন (৩৪) ও সৈয়দ আমীর হোসেন(৩৪), শামীম (২৩), মামুন (৩৭), বশির আহমেদ কামাল (৩৭), মামুন সরকার (৩৭), আতিকুর রহমান মীনা (৪২)।
গ্রেপ্তারকৃত ভারতীয়রা হলেন নবী হুসাইন (৪৬), শাহাজাদা (৪৭) ও মোহাম্মদ ইমরান (৩৭)।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক সানজিদা খানম এ অভিযানে নেতৃত্ব দেন। শনিবার (২৬ নভেম্বর) কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুনঃ বাংলাদেশের উন্নয়নেরর গতি কেউ থামাতে পারবে না: প্রধানমন্ত্রী





