দেশ সংযোগ

কেরানীগঞ্জে অগ্নিকান্ডে একই পরিবারের ৪ জন নিহত

ঢাকার কেরানীগঞ্জে গোডাউনে আগুন লেগে শিশুসহ ৪ জন নিহত হয়েছে।

আজ মঙ্গলবার ভোর রাতে হাজী আবুল হাসনাত টুলটুল নামে এক কেমিক্যাল ব্যবসায়ীর গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়।

নিহতরা হলেন, সৌদি প্রবাসী মিলনের স্ত্রী জেসমিন রাত্রী (৩০), তার একমাত্র মেয়ে ঈসা আক্তার (১৩), সোহাগ মিয়ার স্ত্রী মিনা আক্তার (২৪) ও তার মেয়ে তাইয়েবা (২)। এই ঘটনায় মো. হানিফ মিয়া, তার স্ত্রী পারুল বেগম, সোহাগ হোসেন ও তার মেয়ে তানহা আক্তার গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, রাত পৌনে ৪ টায় গোডাউনে আগুন লাগে। যারা মারা গেছে তারা সকলেই একই পরিবারের সদস্য।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপসহকারী এজিএম সামসুজ্জামান বলেন, আগুন নেভানোর জন্য কেরানীগঞ্জে ২ টি সদরঘাটের ২টি ও ঢাকা হেডকোয়ার্টারের ২টি ইউনিট-এই ৬টি এক যোগে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

তিনি আরো বলেন, কেমিক্যালের গোডাউন হওয়ার কারনে আগুন নিভাতে আড়াই ঘন্টা সময় লেগেছে। কি কারনে আগুন লেগেছে তা জানা যায়নি, তবে স্থানীয়রা বিদ্যুৎ লাইন থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশীদ বলেন, কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এই ঘটনায় শিশুসহ ৪ জন মারা গেছেন। কয়েকজনকে হাসপালের ভর্তি করা হয়েছে। যারা আহত হয়েছে তাদের অবস্থা গুরুতর।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ আজ জাতীয় শোক দিবস

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য