কৃত্রিম সংকট তৈরি করে স্যালাইনের অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কৃত্রিম সংকট তৈরি করে কেউ স্যালাইনের অতিরিক্ত দাম নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।
আজ রোববার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাইভেট হাসপাতালগুলোকে অনুরোধ করবো, তারা যেন প্রয়োজনীয় চিকিৎসা দেন রোগীদের। এসময় যেন কাউকে বাড়তি খরচের চাপে না ফেলা হয়।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় প্রতিদিন ৪০-৫০ হাজার স্যালাইন লাগছে। সংকট সামাল দিতে বিদেশ থেকে স্যালাইন আমদানি করার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা স্যালাইন বিক্রেতা তাদের উচিত সাপ্লাই ঠিক রাখা।
তিনি বলেম, এখন মানুষের দুর্ভোগ। দুর্ভোগে যেন সুযোগ না নেওয়া হয়। যদি করা হয় সেটা হবে অন্যায়। সংকট তৈরি করে কেউ যেন অতিরিক্ত দাম না নেয়, সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে। কারও বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, জেলা পর্যায়ে রোগী বাড়লেও ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিবস্থায় আছে। সবার সহযোগিতা পেলে করোনার মতো ডেঙ্গুকেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
সূত্রঃ ডিজিটাল যুগে শিশুদের মোবাইল আসক্তি থেকে কীভাবে বাঁচাবেন?





