জাতীয়

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়া ভেড়ামারায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের বাহিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫১) ও মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫)।

এ বিষয়ে চৌড়হাস হাইওয়ে থানার পরিদর্শক দেবব্রত রায় বলেন, সকালে সাজ্জাদ হোসেন নিকট আত্মীয় শারমিনকে নিয়ে মোটরসাইকেলে করে ঈশ্বরদী যাচ্ছিলেন। সাড়ে ৭টার দিকে বাহিরচর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আরও পড়ুনঃ দেশে ডলার সংকট নয়, ঘাটতি আছে: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র