জাতীয়

কুমিল্লায় জামায়াতের গণমিছিল ২৩ জন আটক

প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৮

কুমিল্লায় জামায়াতে ইসলামীর গণমিছিল থেকে ২৩ জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবারবিকেলে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া।

শনিবার বেলা ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের নেতা ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের মুক্তি দাবিতে গণমিছিল বের করে জামায়াতের কুমিল্লা মহানগর শাখা। মিছিলটি নগরীর রামঘাটলা থেকে শুরু করে টমছম ব্রিজ এলাকায় গেলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ২৩ জনকে আটক করে পুলিশ। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, জামায়াতের মিছিল শেষ হবার পর কোতোয়ালি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ২৩ জনকে আটক করেছে।

আরও পড়ুনঃ আওয়ামী লীগের নেতৃত্বে ফের শেখ হাসিনা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র