জাতীয় ফিচার

কিছু লোক সমন্বয়কদের স্বাক্ষর জাল করে সাধারণ মানুষকে হয়রানি করছে: হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কিছু লোক সমন্বয়কদের স্বাক্ষর জাল করে সাধারণ মানুষকে হয়রানি করছে বলে দাবি করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন দাবি করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

পোস্টে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আমার মিথ্যা স্বাক্ষর ব্যবহার করে নোটিশ পাঠানো এবং সাধারণ জনগণকে হয়রানির অভিযোগ আসছে। এমনকি, স্কলারশিপে জাপানগামী একজন ব্যক্তিকে আমার স্বাক্ষর ব্যবহার করে ইমিগ্রেশনে আটকিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের মানুষের কাছ থেকে এমন কার্যকলাপ হতাশাজনক।

স্বাক্ষর জালিয়াতি বাংলাদেশের আইনে একটি ফৌজদারি অপরাধ। আমাদের স্বাক্ষর ব্যবহার করে কেউ এমন প্রতারণা করলে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমাদের গণ-অভ্যুত্থানের মূল স্পিরিটের পরিপন্থী হওয়ায় তদবির, মিথ্যা মামলা, হয়রানি ও চাঁদাবাজি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সুতরাং, যারা এসব কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে বিদ্যমান আইনি কাঠামোর আলোকে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানানো হচ্ছে। আমাদের কোনো সিস্টেম-বিরোধী কার্যকলাপের সাথে সম্পর্ক নেই।

আরও পড়ুনঃ “বিএনপির অবদানকে খাটো করার পরিকল্পিত ক্যাম্পেইন চলছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র