জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“কালাজ্বর ও ফাইলেরিয়া মুক্ত বাংলাদেশ”

রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

পৃথিবীর মধ্যে প্রথম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কালাজ্বর নির্মূল করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কন্য সায়মা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে বিজয় লাভ, বাংলাদেশ বিশ্বে প্রথম কালাজ্বর মুক্ত হওয়া এবং ফাইলেরিয়া মুক্ত সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি৷

মন্ত্রী বলেন, ডব্লিউএইচও’র যে গাইডলাইন ছিল সেটা আমরা ফলো করেছি৷ মানসম্মত চিকিৎসা এবং ল্যাব স্থাপনেও আমরা বিশেষভাবে কাজ করেছি৷

তিনি মন্ত্রী বলেন, আমরা গত চার বছরের তথ্য ডব্লিউএইচও’র কাছে দিয়েছি৷ তারা রিভিউ করে দেখেছে যে বাংলাদেশ আসলেই কালাজ্বর নির্মূল করতে পেরেছে৷ এ কারণেই গত ৩০ অক্টোবর ডব্লিউএইচও আমাদের সনদ দিয়েছে৷

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পৃথিবীর অন্যকোনো দেশ এখনো কালাজ্বর মুক্ত হতে পারেনি৷ আমরা একই সঙ্গে ফাইলেরিয়াও মুক্ত হয়েছি৷

স্বাস্থ্যখাতের উন্নয়ন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোতে বর্তমানে প্রায় ৭০ হাজার শয্যা পরিচালনার জন্য প্রশিক্ষিত জনবল দরকার। এখনো ইউনিভার্সেল হেলথ কাভারেজ দেয়া যাচ্ছে না।

আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দামে রেকর্ড

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র