কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা স্থগিত
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়ত উল্লাহ সাক্ষরিত এক জরুরি নোটিশ জারি করে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বাংলা প্রথমপত্র (নতুন ও পুরাতন সিলেবাস) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ রোববার দুপুরে এ জরুরি নোটিশ জারি করা হয়।
নোটিশে বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২২ সালের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বিকেলের সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু এক ঘণ্টা পরীক্ষা চলার পর এ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪





