কানাডার ৪১ কূটনীতিককে সরিয়ে নেয়ার নির্দেশ ভারতের
খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক টানাপোড়নের জেরে কানাডার ৪১ কূটনীতিককে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে ভারত।
আজ মঙ্গলবা রয়টার্সের প্রতিবেদনে একথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ অক্টোবরের মধ্যে ৪১ কূটনীতিককে অবশ্যই প্রত্যাবাসন করতে হবে বলে কানাডাকে জানিয়ে দিয়েছে ভারত। ১০ অক্টোবরের পর থেকে যাওয়া কূটনীতিকদের নিরাপত্তা প্রত্যাহার করার হুমকি দিয়েছে ভারত।
এদিকে অটোয়ায় ভারতের যত কূটনীতিক রয়েছেন, তার চেয়ে নয়াদিল্লির হাই কমিশনে কয়েক ডজন বেশি কূটনীতিক রয়েছেন কানাডার। কারণ ভারতীয় বংশোদ্ভূত প্রায় ১৩ লাখ কানাডীয় নাগরিকের আত্মীয়দের জন্য তুলনামূলক বড় কনস্যুলার বিভাগের প্রয়োজন হয়। ভারতে কানাডার ৬২ কূটনীতিক আছেন। ভারত বলেছে, কানাডিয়ান কূটনীতিকের এ সংখ্যা থেকে ৪১ জন কমানো উচিত।
গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে অভিযোগ করেছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
আরও পড়ুনঃ নতুন ভবন উদ্বোধন, শিক্ষার্থীকে পাঠে আগ্রহী করবে প্রগতি গ্রন্থাগার





