কানাডায় বন্দুক হামলায় বন্দুকধারীসহ নিহত ৬
কানাডার অন্টারিও প্রদেশের ভন শহরে বন্দুক হামলায় বন্দুকধারী সহ ৬ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার রাতে ভন শহরের একটি কন্ডোমিনিয়াম টাওয়ারে গোলাগুলির ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
এ বিষয়ে ইয়র্কের আঞ্চলিক পুলিশপ্রধান জিম ম্যাকসুইন বলেন, ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। আর পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন বন্দুকধারী।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে ম্যাকসুইন জানান, ওই এলাকায় হামলার আর কোনো হুমকি নেই। তবে হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
আরও পড়ুনঃ বিএনপি মার্শাল ডেমোক্রেসি ফিরে আনতে চায়: তথ্যমন্ত্রী





