প্রযুক্তি

কর্মী ছাঁটাইয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে টুইটার

টুইটারের কর্তৃত্ব নেওয়ার পর পরই কর্মী ছাঁটাইয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করলেন ইলন মাস্ক।

স্থানীয় সময় শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৯টায় ই-মেইলের মাধ্যমে ছাঁটাইয়ের চূড়ান্ত বার্তা কর্মীদের জানিয়ে দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক মেইলে সামাজিক যোগাযোগ মাধ্যমটির পক্ষ থেকে বলা হয়, টুইটারকে স্বাভাবিক পথে নিয়ে যেতে আমরা বিশ্বব্যাপী কর্মী ছাটেইয়ের মতো কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আপাতত কর্মীদের নিরাপত্তা, ব্যবস্থাপনা ও গ্রাহকদের তথ্য সংগ্রহের স্বার্থে আমাদের সবগুলো অফিস বন্ধ থাকবে। কেউ যদি অফিসের পথে ‍রওনা দিয়ে থাকেন, তাহলে বাড়িতে ফিরে যান।

প্রতিষ্ঠানটি আরও জানায়, যাদের ছাঁটাই করা হয়নি, তারা তাদের কর্মক্ষেত্রে ব্যবহৃত মেইলে বার্তা পাবেন। আর যাদের ছাঁটাই করা হয়েছে, তারা তাদের ব্যক্তিগত মেইলে পরবর্তী করণীয় সংবলিত বার্তা পাবেন।

মালিক হওয়ার আগেই ইলন মাস্ক ইঙ্গিত দিয়েছিলেন, তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত খরচ কমাতে চান ও কর্মীদের জন্য নতুন কর্মনীতি জারি করতে চান। তখনই বোঝা গিয়েছিল, অতিরিক্ত ব্যয় কমানোর অন্যতম উপায় হতে পারে- কর্মী ছাঁটাই।

আরও পড়ুনঃ বান্দরবান ভ্রমণে ফের নিষেধাজ্ঞা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান