জাতীয় ফিচার

কর্ণফুলী নদীতে সেতু নির্মাণে ৯৫৩ কোটি টাকা ঋণ দিয়েছে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর একটি রেল কাম রোড সেতু নির্মাণে বাংলাদেশকে ৯৫৩ কোটি টাকা ঋণ দিয়েছে।

আজ বৃহস্পতিবার এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং কোরিয়া সরকারের মধ্যে ‘কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট পয়েন্টে রেল কাম সড়ক সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ঋণ চুক্তি সই হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী চুক্তিতে সই করেন। কোরিয়া এক্সিম ব্যাংকের চেয়ারম্যান উন হি সুং ঋণ চুক্তি দুটিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই প্রকল্পের উদ্দেশ্য হলো, কালুরঘাট পয়েন্টে কর্ণফুলী নদীর ওপর একটি রেল কাম রোড সেতু নির্মাণের মাধ্যমে নিরবচ্ছিন্ন রেল ও সড়ক যোগাযোগ নিশ্চিতকরণ, চট্টগ্রাম-কক্সবাজার করিডোরের অপারেশনাল সীমাবদ্ধতা দূরীকরণ, আন্তঃআঞ্চলিক বাণিজ্য সুবিধা বৃদ্ধির মাধ্যমে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন সাধন, ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশবিশেষ নির্মাণ, স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়ন এবং আন্তঃআঞ্চলিক বাণিজ্য সুবিধা বৃদ্ধির মাধ্যমে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন সাধন।

কোরিয়া সরকারের কোরিয়া এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে নমনীয় ঋণ সহায়তা প্রদান করে আসছে। এই প্রকল্পে তহবিলের আওতায় ঋণ চুক্তির সুদের হার ০ দশমিক ০১ শতাংশ, ঋণ পরিশোধের মেয়াদ ১৫ দশমিক ৫ বছর গ্রেস পিরিয়ডসহ মোট ৪০ দশমিক ৫ বছর।

আরও পড়ুনঃ “অ্যান্টিভেনমের কোনো সংকট নেই”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র