জাতীয় শীর্ষ এক

কঠোর বাজার নিয়ন্ত্রণের কারণে দেশে মূল্যস্ফীতি কমেছে: রিজভী

রুহুল কবির রিজভী-newsedge24

সরকারের কঠোর বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণেই দেশে মূল্যস্ফীতি কমে এসেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

এর আগে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে সমাধিস্থলে আসেন রিজভী এবং শ্রদ্ধা নিবেদন করেন।

রিজভী বলেন, একজন দেশপ্রেমিক ব্যক্তি ক্ষমতায় থাকলে জনগণের স্বার্থকেই সবচেয়ে বড় করে দেখেন। তার দাবি, গত আগস্ট মাসের তুলনায় মূল্যস্ফীতি কমেছে, কারণ সরকারপ্রধান নিত্যপ্রয়োজনীয় ও খাদ্যপণ্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজারে সরাসরি হস্তক্ষেপ করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছেন। তিনি উল্লেখ করেন, বর্ষা শেষে শরৎকালে সাধারণত শাক-সবজি, চাল-ডাল-লবণসহ খাদ্যপণ্যের দাম বাড়ে, কিন্তু সরকারের কঠোর হস্তক্ষেপের কারণে এবার তা তেমন বাড়েনি—যার প্রভাবে আগস্টে মূল্যস্ফীতি অনেকটাই কম হয়েছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন:

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে চেষ্টা করেছে: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে গ্যাস সংকট প্রসঙ্গে রিজভী বলেন, বিশ্বজুড়েই গ্যাস ও জ্বালানি সংকট চলছে এবং এটি একটি আন্তর্জাতিক তথা বৈশ্বিক সংকট, যা একক কোনো রাষ্ট্রের পক্ষে সমাধান করা সম্ভব নয়—যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত থামে। তার যুক্তি, পারস্য উপসাগরের হরমুজ প্রণালি তেল আমদানির অন্যতম প্রধান পথ হলেও বর্তমানে সেখানে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

তিনি জানান, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আমদানির ব্যবস্থা করছেন। রিজভীর ভাষ্যে, ইতিমধ্যে গ্যাসবাহী কার্গো আসতে শুরু করেছে এবং মহেশখালীর গভীর সমুদ্রে থাকা ভাসমান এলএনজি টার্মিনালে যে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছিল, তা সমাধান হয়ে ক্রমান্বয়ে স্বাভাবিক অবস্থায় ফিরছে।

সংকট মোকাবিলায় অতিরিক্ত বরাদ্দের দাবি

রিজভী বলেন, বিএনপি বা বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার জনগণের দুঃখ-কষ্ট-বেদনাকে ধারণ করেই রাষ্ট্র পরিচালনা করে বলে দাবি করে তিনি বলেন, এ কারণেই গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। তার তথ্যমতে, গ্যাস আমদানির জন্য অতিরিক্ত আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই সংকটের মধ্যেও মানুষের আয় বৃদ্ধি ও আর্থিক উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন তিনি।

সবশেষে সামাজিক বেষ্টনীর পরিধি বাড়িয়ে সাধারণ মানুষের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন রিজভী।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র