কঙ্গোতে ভূমিধসে নিহত ১০
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে প্রবল বৃষ্টির কারণে কাদামাটি ধসে অন্তত ১০ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন।
শনিবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানান।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সাউথ কিভু প্রদেশের ফিজিতে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে শুক্রবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত টানা বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছে। আরো ৯ জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে।
আহতদের অবস্থা গুরুতর, স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে তাদের চিকিৎসা চলছে, টেলিফোনে এমনটাই বলেছেন সাউথ কিভু প্রদেশের ফিজি এলাকার প্রশাসক আইমি কাওয়ায়া মুতিপুলা।





