জাতীয়

কক্সবাজারে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

কক্সবাজারের বালুখালী ক্যাম্পে কুপিয়ে ও গুলি করে এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম শাহাবুদ্দিন মাঝি (৩৫)।

আজ মঙ্গলবার সকালে বালুখালী ক্যাম্প ১২ এর এইচ ১৪ ব্লকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী জানান, ধারাল দা ও ছোরাসহ দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্প ১২ এর এইচ ১৪ ব্লকে শাহাবুদ্দিন মাঝির বসতঘরের পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন দুর্বৃত্ত। এ সময় তারা শাহাবুদ্দিনের পেটের ওপর ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায় এবংপেটের মাঝ বরাবর গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছে শাহাবুদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে বলে ধারণা করেছে পুলিশ।

আরও পড়ুনঃ বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে সফল হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র