জাতীয় ফিচার

কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

কক্সবাজার শহরের বাদশাঘোনায় পাহাড় ধসে অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাদশাঘোনা-খাজামনজিল এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (২১ জুন) সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, হাফেজ মো. আনোয়ার হোসেন (২৩) ও তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মায়মুনা আক্তার (১৮)। আনোয়ার হোসেন বাদশাঘোনার প্রবাসী নজির আহাম্মদের ছেলে। তিনি স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

নিহতের চাচা আবদুল্লাহর বরাত দিয়ে প্রতিবেশী সায়মুন আমিন জানান, রাত ৩টার দিকে ভারী বর্ষণ শুরু হয়। এরই মাঝে হঠাৎ বাড়ির লাগোয়া পাহাড় ধসে আনোয়ারদের ঘরের চালে পড়ে। এতে চালটি দেবে ঘরে ঘুমানো স্বামী-স্ত্রীকে চাপা দেয়। এতে অন্যরুমে থাকা আনোয়ারের মা-বোন উঠে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। তারা মাটি সরিয়ে আনোয়ার ও তার স্ত্রীকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ডলার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র