জাতীয় দেশ সংযোগ রাজনীতি

কক্সবাজারে ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজারের টেকনাফে ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মরিচ্যাঘোনা পানিছড়া এলাকার আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।

আজ শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসমান গণি জানান, অতি বৃষ্টিতে একটি ঘরে মাটির দেয়াল চাপা পড়ে একই পরিবারে চারজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, বৃষ্টিতে একটি মাটির ঘরের দেয়াল ধসে একই পরিবারের চার জন মারা গেছেন। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, দেয়াল ধসের ঘটনা জানার পর ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসনের একটি টিম। স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ “প্রবাসী সাংবাদিক ও কিছু বাঙালি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতে বাধ্য করছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র