জাতীয় ফিচার

ওসমানী হাসপাতালে নতুন দুটি ইউনিটের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট ওসমানী হাসপাতালে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামক কর্নার এবং আইসিইউ-৩ ও এনসিডিসি ইউনিটের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার দুপুরে সিলেট ওসমানী হাসপাতালে মন্ত্রী এর উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহত্তর সিলেটের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩ ইউনিট ও এনসিডিসি ইউনিট এ অঞ্চলের মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে অবদান রাখবে।

এ সময় মন্ত্রী ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের উপর চাপ কমাতে এবং সিলেটবাসীর স্বাস্থ্যসেবার বিস্তৃতি ঘটাতে ওসমানী হাসপাতালের দ্বিতীয় শাখার কাজ দ্রুত শুরু করা জরুরি বলে মন্তব্য করে এর কাজ শুরুর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেন। তিনি বলেন, এটির কাজ সম্পন্ন হলে সিলেটবাসীকে আর বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। এতে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে তেমনি মানুষের জীবনও অনেক সুরক্ষিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।\

আরও পড়ুনঃ সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন হবে

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র