ওয়ার্ডপ্রেসের প্লাগইনে ত্রুটি, ২ লাখ ওয়েবসাইটে সাইবার হামলা
জনপ্রিয় মুক্ত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) ওয়ার্ডপ্রেসের ‘ডব্লিউপি গেটওয়ে’ প্লাগইনে ত্রুটি পাওয়া গেছে। এরই মধ্যে ২ লাখ ৮০ হাজারের বেশি ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। ওয়ার্ডপ্রেসে তৈরি লাখ লাখ ওয়েবসাইট ঝুঁকির মুখে রয়েছে। খবর রয়টার্স।
‘ডব্লিউপি গেটওয়ে’ প্লাগইন ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইটে থাকা অন্য প্লাগইনগুলো নিয়ন্ত্রণ করা হয়, বিভিন্ন থিমও যুক্ত করা হয়। ফলে গুরুত্বপূর্ণ এ প্লাগইনে ত্রুটি থাকায় বিশ্বজুড়ে ওয়ার্ডপ্রেসে তৈরি লাখ লাখ ওয়েবসাইটের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।
আরও পড়ুনঃ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে না টিকটক
এই প্লাগইনে থাকা ত্রুটি প্রথম শনাক্ত করেছে নিরাপত্তা প্লাগইন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফেন্সের একদল গবেষক। গত ১ মাসে এ ত্রুটির মাধ্যমে ২ লাখ ৮০ হাজারের বেশি ওয়েবসাইটে ৪৬ লাখ বার সাইবার হামলা প্রতিরোধের দাবি করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে প্লাগইনের ত্রুটি মেরামত করে এখনও নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করেনি ওয়ার্ডপ্রেস। ফলে প্লাগইনটি ব্যবহার করা সব ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরির পাশাপাশি ব্যবহারকারীদের তথ্য পাচারেরও আশঙ্কা রয়েছে।






মানব মস্তিষ্কের চেয়ে বুদ্ধিমান টেসলার এআই - tathyasangjog
September 16, 2022[…] […]