জাতীয় ফিচার

এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ২০ লাখ শিক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষা

সারাদেশে একযোগে শুরু হলো এবছরের এসএসসি পরীক্ষা। প্রথম দিন হচ্ছে বাংলা/সহজ বাংলা প্রথমপত্র পরীক্ষা।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় শুরু হয়েছে পরীক্ষা, শেষ হবে দুপুর ১টায়। যানজটের কথা বিবেচনা করে এবার সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী রয়েছে। সারাদেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ করেছে শিক্ষাবোর্ড

এর আগে বৈরী আবহাওয়া কারণে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের আগেভাগেই কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের এ অনুরোধ জানায় ডিএমপি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র